মহাখালীতে ট্রেনে হামলা-ভাঙচুর, শিশুসহ আহত কয়েকজন
ছবি: ইমন এস.আর.জে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাজধানীর মহাখালী এলাকায় রেলপথ ও সড়কপথ অবরোধ করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা।এসময় শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনা ঘটেছে। এতে ট্রেনের বেশ কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে এবং আহত হয়েছেন ট্রেনে থাকা শিশুসহ কয়েকজন যাত্রী। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ রেলওয়ের ঢাকা কন্ট্রোল রুম। বিজ্ঞাপন এ বিষয়ে রেলওয়ে ঢাকা বিভাগীয় পুলিশ সুপার আনোয়ার হোসেন বার্তা২৪.কমকে বলেন, উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনায় কয়েকজন আহত আছে। এই মুহূর্তে সঠিক সংখ্যাটা বলা যাচ্ছে না। মহাখালীতে ট্রেনে হামলা-ভাঙচুর তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করে রেখেছে। আপাতত ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ আছে। বিজ্ঞাপন এর আগে, কন্ট্রোল থেকে জানানো হয়েছে, ঢাকায় আসার পথে উপকূল এক্সপ্রেসে আন্দোলনকারীরা হামলা চালিয়ে জানালার কাঁচ ভেঙে ফেলেছে। পরে ট্রেনটি পুলিশ পাহারায় সেখান থেকে ঢাকায় আনা হয়েছে। হামলায় রক্তাক্ত হয়...