Posts

মহাখালীতে ট্রেনে হামলা-ভাঙচুর, শিশুসহ আহত কয়েকজন

Image
 ছবি: ইমন এস.আর.জে  সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাজধানীর মহাখালী এলাকায় রেলপথ ও সড়কপথ অবরোধ করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা।এসময় শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনা ঘটেছে। এতে ট্রেনের বেশ কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে এবং আহত হয়েছেন ট্রেনে থাকা শিশুসহ কয়েকজন যাত্রী। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ রেলওয়ের ঢাকা কন্ট্রোল রুম। বিজ্ঞাপন এ বিষয়ে রেলওয়ে ঢাকা বিভাগীয় পুলিশ সুপার আনোয়ার হোসেন বার্তা২৪.কমকে বলেন, উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনায় কয়েকজন আহত আছে। এই মুহূর্তে সঠিক সংখ্যাটা বলা যাচ্ছে না। মহাখালীতে ট্রেনে হামলা-ভাঙচুর তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করে রেখেছে। আপাতত ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ আছে। বিজ্ঞাপন এর আগে, কন্ট্রোল থেকে জানানো হয়েছে, ঢাকায় আসার পথে উপকূল এক্সপ্রেসে আন্দোলনকারীরা হামলা চালিয়ে জানালার কাঁচ ভেঙে ফেলেছে। পরে ট্রেনটি পুলিশ পাহারায় সেখান থেকে ঢাকায় আনা হয়েছে। হামলায় রক্তাক্ত হয়...

দুর্গাপূজা দেখতে গিয়ে নিখোঁজ, ৯ ঘণ্টা পর নদী থেকে ২ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

 দুর্গাপূজা দেখতে গিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের ৯ ঘণ্টা পর মাথাভাঙ্গা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাড়াদি ইউনিয়নের আঠারোখাদা গ্রামের মসজিদ পাড়ায় এ ঘটনা ঘটে। মৃতরা হলো- একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে তাহসিব (৬) এবং হুমায়নের ছেলে হুজাইফা (৭)। তারা দুজনেই স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করতো। স্থানীয়রা জানান, শুক্রবার জুম্মার নামাজের পর আঠারোখাদা গ্রামের মাথাভাঙ্গা নদীর পাড়ে তাহসিব ও হুজাইফা দুর্গাপূজা দেখতে যায়। তারপর থেকে তাদের দুজনকে পরিবারের সদস্য খুঁজে পাচ্ছিল না। তাদের সন্ধানে পূজামণ্ডপ ও মসজিদে মাইকিং করা হয়। পরবর্তীতে রাত ৯টার দিকে পূজামণ্ডপে দায়িত্বরত এক পুলিশ সদস্য তাহসিবের গেঞ্জি মাথাভাঙ্গা নদীর পাড়ে দেখতে পান। পরে স্থানীয় ১০-১২ জন যুবক নদীতে সন্ধান চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।  বাড়াদি ইউনিয়নের ওই ওয়ার্ডের ইউপি সদস্য মানিক মিয়া বিষয়টি নিশ্চিত করেন জানান, ধারণা করা হচ্ছে, এক শিশু পানিতে পড়ে যাওয়ায় অন্য শিশু গেঞ্জি খুলে উদ্ধারে গেলে সেও পানিতে ডুবে যায়।  আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) শেখ গণি মিয়...

কানপুরে ভারতীয় সমর্থকদের হামলায় হাসপাতালে বাংলাদেশি দর্শক

Image
Emon S.R.J ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৯ চেন্নাই টেস্টের সময়েও অভিযোগ করেছিলেন বাংলাদেশ ক্রিকেটের সমর্থক মোহাম্মদ রবি। গায়ে কালো আর হলুদে বাঘের পোশাক জড়িয়ে মাঠে থাকছেন দীর্ঘদিন ধরে। নামটাই শেষ পর্যন্ত হয়ে যায় টাইগার রবি। চেন্নাই টেস্টে অভিযোগ করেছিলেন, তাকে বাংলাদেশের পতাকা ওড়াতে দেয়া হয়নি। এবার কানপুরে মার খেয়ে হাসপাতালে যেতে হলো তাকে।  কানপুরে বাংলাদেশের টেস্টে যথারীতি উপস্থিত ছিলেন টাইগার রবি। নিজের ফেসবুক পেইজ থেকে শুরু থেকেই মাঠে নিজের উপস্থিতির জানান দিয়েছেন। কিন্তু খেলা শুরুর পর প্রথম সেশনেই বাধে বিপত্তি। স্টেডিয়ামের ভেতরেই ভারতীয় সমর্থকদের হামলার শিকার হন তিনি। একপর্যায়ে চলে আসেন মাঠের বাইরে। সেখানে এসে ক্যামেরার সামনে বুঝিয়ে দেন কোমড়ে আঘাতের শিকার হয়েছেন। একপর্যায়ে মাঠের বাইরেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে তাকে ধরাধরি করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কানপুর পুলিশের একাধিক সদস্যকে সেসময় তার পাশে দেখা গিয়েছিল।   দিন তিনেক আগেই অবশ্য তার ওপর হামলার চক্রান্ত করা হচ্ছে, এমন দাবি করে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। যেখানে উল্লেখ করেন, চেন্নাই টে...

পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত অন্তত ২০

Image
কুররাম আফগানিস্তানের সাথে পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তে অবস্থিত এবং অতীতে পাকিস্তান তালেবানদের হামলার জেরে সহিংসতার সম্মুখীন হয়েছে (ফাইল ছবি) পাকিস্তানে শিয়া ও সুন্নিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। উত্তর-পশ্চিম পাকিস্তানের কুররামে শিয়া ও সুন্নি জনজাতির মধ্যে হওয়া সংঘর্ষে আহত হয়েছেন আরও বহু মানুষ। বিরোধ শুরু হয়েছিল দিন পাঁচেক আগে। আফগানিস্তান সীমান্তের কাছে কুররাম জেলায় একটা জমি নিয়ে বিরোধ থেকে এই ঝামেলার সূত্রপাত ঘটে। তারপর একপর্যায়ে সেই বিরোধ বড় আকার নেয়। কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষে অন্ততপক্ষে ৭৫ জন আহত হয়েছেন। কুররামের এক উচ্চপদস্থ প্রশাসনিক অফিসার বলেছেন, প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার ও অন্য জনজাতিরা এই সংঘর্ষ বন্ধের অনেক চেষ্টা করেছে। কিন্তু তাতে লাভ হয়নি। আঞ্চলিক সরকারের মুখপাত্র ব্যারিস্টার সাইফ আলী জানিয়েছেন, উত্তেজনা কম করার জন্য প্রশাসন প্রবীণ জনজাতি নেতাদের সাহায্য নিচ্ছে। তার দাবি, দুই পক্ষই সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে।

শেখ হাসিনার ভারতেই থাকা উচিত : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

Image
আন্তর্জাতিক ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮.২২ গণবিপ্লবের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে লঙ্কান প্রেসিডেন্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারে তাকে শেখ হাসিনা ইস্যু ও বাংলাদেশ-ভারতের করণীয় নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে বিক্রমাসিংহে বলেন, “প্রথমে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে হবে— মানুষকে প্রথমে আস্থা দিতে হবে। শেখ হাসিনার বিষয়টি রাজনৈতিক ইস্যু। এ ব্যাপারে রাজনৈতিকভাবেই সিদ্ধান্ত নিতে হবে। অনেক নেতা নিজ দেশ ছেড়ে বিদেশে চলে যান। এরপর তারা বিদেশেই থাকেন। আমি এখন প্রাধান্য দেবে… বাংলাদেশ যেন স্থিতিশীল থাকে।”

ভারতের কাছ থেকে ২০০ একর জমি ফেরত পাওয়ার আশা বাংলাদেশের।

Image
কুষ্টিয়ায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক; ভারতের কাছ থেকে ২০০ একর জমি ফেরত পাওয়ার আশা বাংলাদেশের।

২৬ তারিখ কী ঘটবে, কেন এত আলোচনা!

Image
ইমন এস আর জে ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ কী ঘটবে আগামী ২৬ সেপ্টেম্বর? এ নিয়ে নানা গুঞ্জন চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নেটিজেনরা অনেকেই জেনে বা না জেনে পোস্ট করছেন ২৬ তারিখ নিয়ে। কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন, কেউ আবার করছেন রসিকতাও। সবার মনেই কৌতূহল ‘কী হবে ওইদিন’। ফেসবুকে একজন নেটিজেন স্যাটায়ার করে তার পোস্টে লেখেন, ‘২৬ তারিখ কি চট করে শেখ হাসিনা ঢুকে পড়বেন?’ আরেকজন লেখেন, ‘২৬ তারিখ নাকি অনেকে কোটিপতি হবে!’ অনেক নেটিজেন আবার কে কোথায় জমি, বাড়ি-গাড়ি কিনবেন, তা জানিয়ে পোস্ট করছেন। ফেসবুকে ২৬ তারিখ লিখে সার্চ দিলেই বোঝা যায় কি-ওয়ার্ডটি কতটা ট্রেন্ডিং। সার্চ রেজাল্টে ফেসবুক প্রথমেই দেখাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমটির এক লাখ ৪৬ হাজার ব্যাবহারকারী এই বিষয়টি নিয়ে কথা বলছে। ২ ৬ সেপ্টেম্বর নিয়ে যা জানা গেল  টেলিগ্রামভিত্তিক একটি গেমিং বট নিয়েই আলোচনায় রয়েছে ২৬ সেপ্টেম্বর। গেমিং বটটির নাম হামস্টার কমব্যাট। যেখানে বিভিন্ন টাস্ক পূরণ ও ট্যাপ করে গেম কারেন্সি (কয়েন, কি ইত্যাদি) অর্জন করা যায়। ফেসবুক, এক্স ও ইউটিউবে অনেকেই এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছেন। তারা দাবি করেছেন, ২৬ তারিখ...